রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
শনিবার, ১৫ জুলাই ২০২৩



রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

রূপগঞ্জ উপজেলার তারাবো, কাঞ্চন, কায়েতপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাবোসহ আশপাশের এলাকার ডেঙ্গু প্রতিরোধে মাসব্যপী জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) তারাবো পৌরসভার রূপসী এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মশক নিধনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম,সহকারী প্রকৌশলী জাকির হোসেন, কাউন্সিলর আমির হোসেন, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান জাকারিয়া, লায়লা পারভীন, জোসনা বেগম,, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও ফিরোজ ভুইয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেন, ৩০টি লার্ভা মেশিন ও ১২ টি ফগার মেশিন দিয়ে মাসব্যপী ডেঙ্গু ও এডিস মশা নিধনে পর্যায়ক্রমে রূপগঞ্জের সকল এলাকায় ওষুধ ছিটানো হবে।

পরে ডোবা, নালা ও মজা পুকুরে মশক নিধনে ওষুধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৬   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ