দুবাই থেকে আসা ফ্লাইটে সিটের নিচে ২৬ কেজি সোনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুবাই থেকে আসা ফ্লাইটে সিটের নিচে ২৬ কেজি সোনা
সোমবার, ১৭ জুলাই ২০২৩



দুবাই থেকে আসা ফ্লাইটে সিটের নিচে ২৬ কেজি সোনা

রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি পৃথক সিটের নিচ থেকে মোট ২৬ কেজি সোনা উদ্ধারের কথা জানিয়েছে শুল্ক বিভাগ।

সোমবার (১৭ জুলাই) সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন জানান, রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টমস হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

কাস্টমস সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৪   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ