জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার
সোমবার, ১৭ জুলাই ২০২৩



জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার

ঢাকা, ১৭ জুলাই, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে স্পীকার বলেন, বৃক্ষরোপন জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপনের কোনো বিকল্প নাই বলে স্পীকার উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপন পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরী করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপন করার আহবান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি। এসময় স্পীকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৫   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ