সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের নয়াদিল্লীতে সেমিনারে অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের নয়াদিল্লীতে সেমিনারে অংশগ্রহণ
সোমবার, ১৭ জুলাই ২০২৩



সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের নয়াদিল্লীতে সেমিনারে অংশগ্রহণ

১৭ জুলাই ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো: সালেহ উদ্দিন, এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. রফিকুল ইসলাম, মো. তারিক মাহমুদ, মো. নাজমুল হক, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম-সহ সাতাশ জন কর্মকর্তা আজ ভারতের নয়াদিল্লীতে “সাপোর্টিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য পিএফএস রিফর্ম স্ট্র্যাটেজিক প্ল্যান ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন।

ভারতের রাজ্যসভার সংসদ সদস্য ড. সাসমিত পাত্রা সেমিনারের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। তিনি ভারতের সংসদীয় কমিটি পদ্ধতি ও বিল বিষয়ে সেমিনারে আলোচনা করেন। গণতন্ত্রকে সুসংহত করতে জাতীয় সংসদের ভূমিকা শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এরপর প্রশ্নোত্তর উত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সাসমিত পাত্রা এমপি।

ভারতীয় লোকসভা সচিবালয়ের যুগ্ম সচিব বিনয় কুমার মোহন, রিনা গোপাল কৃষ্ণা ও পরিচালক ড.রাম রাজ রাই সংসদীয় কমিটি পদ্ধতি, আইন প্রণয়ন প্রক্রিয়া, বাজেট পাশ পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:১০   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ