নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত - স্পীকার
সোমবার, ১৭ জুলাই ২০২৩



নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত - স্পীকার

ঢাকা, ১৭ জুলাই ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘ইমপ্রেস মাত্রা’ এর উদ্যোগে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচার নারী-পুরুষ নির্বিশেষে সকলকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আজ রাজধানীস্থ লা মেরিডিয়ান হোটেলে ‘স্মার্ট নারী, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ সরাসরি সম্প্রচার উপলক্ষে ‘ইমপ্রেস মাত্রা’ আয়োজিত ‘মিডিয়া রাইটস ডিক্লারেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এসময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর মিডিয়া রাইটস ঘোষণা করেন এবং আগামী ২০ জুলাই থেকে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর সবগুলো খেলা বাংলাদেশে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় ইমপ্রেস মাত্রাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্বনামধন্য অভিনেতা, পরিচালক এবং মাত্রা’র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ৷ এছাড়াও বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইস্ক্রীন এর প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের জনগণ ক্রীড়ামোদী। পুরুষদের পাশাপাশি নারীদের বিভিন্ন খেলায় আগ্রহী করে তুলতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য এবং ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা ও নগদ অর্থ প্রদানের জন্য ইমপ্রেস-মাত্রা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, নারী ফুটবলার ও ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বিজয়ের মাধ্যমে দেশের জন্য বিরল গৌরব অর্জন করে চলেছে। বাংলাদেশের নারীরা আজ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম। যে দক্ষতায় তাঁরা পাহাড় জয় করছে, সেই একই দক্ষতায় শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে।

তিনি বলেন, নারীদের সফলতা উদযাপন করতে হবে। কারণ তারা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করেই সফল হয়। সুতরাং তাদের জন্য সকল ধরনের সুযোগ উন্মুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক খেলায় ভালো ফলাফল পেতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় ইমপ্রেস মাত্রার পক্ষ থেকে ২০২২ সাফ মহিলা ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন আফজাল হোসেন ও শাইখ সিরাজ।

এ অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও খেলোয়াড়বৃন্দ, চলচ্চিত্র ও নাট্যজগতের স্বনামধন্য শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:০০   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ