রাতে ফেসবুকে সুখবর দিলেন পরীমনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাতে ফেসবুকে সুখবর দিলেন পরীমনি
সোমবার, ২৪ জুলাই ২০২৩



রাতে ফেসবুকে সুখবর দিলেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। এবার ফেসবুকে দিলেন নতুন চমক। জানালেন সুখবর।

‘মা’ সিনেমার পর নিজের ব্যক্তিগত জীবন নিয়েই মিডিয়ায় আলোচনায় ছিলেন পরী। তবে এবার ব্যক্তিগত জীবন নয়, ভক্তদের সুখবর দিয়েছেন তার কাজের।

রেবাবার ( ২৩ জুলাই) রাতে পরী তার ফেসবুকে জানান, খুব শিগগিরই আসতে চলেছে পরী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’।

পরী তার স্ট্যাটাসে ‘পাফ ড্যাডি’-র একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করা আজাদ আবুল কালামকে। তিনি একটি কালো চশমা পরে আছেন। আর চশমার গ্লাসে ভেসে উঠেছে দুইটি মুখ।

এ ছবির ক্যাপশনে পরী লেখেন, আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? আসছে নতুন ওয়েব ফিল্ম ‘PUFF DADDY’। দেখতে পাবেন শুধুমাত্র Bongo তে।

ওয়েব সিরিজটিতে আজাদ আবুল কালাম, পরীমনি, সজল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকত উল্লাহ, মৌটুসি বিশ্বাস প্রমুখ।

২০১৯ সালের ২৩ মে বিশাল সেট নিয়ে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছিল। তবে অভিনয়শিল্পীদের শিডিউল জটিলতায় এই সিরিজের কাজ ফাইনালি শেষ হয় চলতি বছর। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষের দিকেই অনলাইন প্ল্যাটফর্ম ‘বঙ্গো’তে মুক্তি পাবে সিরিজটি।

বাংলাদেশ সময়: ১৪:০৫:০৬   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ