বন্দর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফরের বিদায় সংবর্ধণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফরের বিদায় সংবর্ধণা
সোমবার, ২৪ জুলাই ২০২৩



বন্দর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফরের বিদায় সংবর্ধণা

বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফর জিপুর বদলি জনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহসভাপতি ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির নৃত্য পরিচালক রোকসানা সামিয়া সঞ্চালনা সভার সভাপতিত্ব করেন উপজলা কৃষি অফিসার আহসান তাওহীদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন্দর উপজেলা সহকারী অফিসার (ভূমি) মনিষা রানী কর্মকার।

সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর ক্লাব লিমিটেড সহসভাপতি আশরাফ আলী,সাহিত্যিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব রবিউল আউয়াল মিয়াজী, কন্ঠশিল্পী মিতু মোর্শেদ, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক নির্বাহী সদস্য মোঃ ফজলুল হক, সাংবাদিক শেখ আরিফ। সার্বিক পরিচালনায় বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সম্পাদক ও না’গঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্যাহ মাহমুদ টিটু।

এ সময় সহযোগিতা করেন ফরিদা ইয়াসমিন সুমনা, যন্ত্রশিল্পী শেখ তাফসির আহমেদ, জয় হাসান, মানবাধিকার কর্মী সাইদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফর জিপুর বন্দর উপজেলায় প্রায় ৫বছর কর্মরত ছিলেন। তিনি বদলি জনিত কারনে বন্দর উপজেলা থেকে কুমিল্লা জেলার চান্দিনা সদর উপজেলায় পল্লী উন্নয়ণ কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন। তার সার্বিক মঙ্গল কামনা করছেন বন্দও উপজেলা শিল্পকলা একাডেমি নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৩   ৩৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ