ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে ৭ যুবকের কারাদন্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে ৭ যুবকের কারাদন্ড
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে ৭ যুবকের কারাদন্ড

ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে সাত যুবক কে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাসের মৃত শাহজাহান শেখের পুত্র মোঃ মিরাজ শেখ(২৩),তল্লা সবুজ বাগ এলাকার ওমর চানের পুত্র নুর মোহাম্মদ (৩৬),মাসদাইর এলাকার মৃত ধনু সরকারের পুত্র মোঃ সুমন(৩০),নয়ামাটির মৃত আবেদ ফরাজির পুত্র মোঃ সোহেল(২০),আলীগঞ্জ জোড়পুলের আলমগীরের পুত্র মোঃ সাগর (২৮),চানমারীর মোঃ বাদশা মিয়ার পুত্র মোঃ মাসুদ মিয়া(৪২) ও সদর থানার খানপুর চৌরাস্তার আবুল হোসেনের পুত্র সুমন মিয়া (৩০)।

জানা যায়, সোমবার জেলা প্রশাসক কার্যালয় নারায়নগঞ্জের সহকারী কমিশনার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া আটককৃত সাত জনকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন।

এর আগে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বহন ও সেবনের অভিযোগে ফতুল্লার মাসদাইর,আলীগঞ্জ,নয়ামাটি পাগলা,পিলকুনি ও সদর থানার খানপুর এলাকায় অভিযান চালিয়ে মিরাজ শেখ, নুর মোহাম্মদ, মোঃ সুমন, মোঃ সোহেল, মোঃ সাগর, মোঃ মাসুদ মিয়াও সুমন মিয়া কে আটক করে ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫১   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ