বন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



বন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বন্দরে প্রধান রাস্তা প্রদক্ষীন করে উপজেলা অডিটোরিয়ামে এসে মিলিত হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা।

বন্দর উপজেলা মৎস্য ফিল্ড অফিসার রাশেদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার বন্দর উপজেলা মৎস অফিসার মোঃ মোস্তফা মিয়া, তাসমিমা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার ডা: আশরাফুল ইসলাম,বন্দর থানা পুলিশ পরিদর্শক (অপরাধ) তসলিম উদ্দিন,হাজী ইব্রাহীম আলম চান কলেজের শিক্ষক মোঃ বাদল,বন্দর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মফিজুল ইসলাম প্রমূখ।

মৎস খামারীর জন্য এ বছর দুই জনকে পুরূস্কৃত করা হয়। মদনপুরে পশ্চিম কেওঢালা,মৎস খামারী মোঃ শিহাব উদ্দিন,কলাগাছিয়ার পোনা উদ্যোক্তা মাহাবুবুর রহমান।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৬   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ