টাঙ্গাইলে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে, আক্রান্ত ২১

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে, আক্রান্ত ২১
বুধবার, ২৬ জুলাই ২০২৩



টাঙ্গাইলে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে, আক্রান্ত ২১

টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জন ও সুস্থ হয়েছেন ২১৯ জন। তবে বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬২ জন।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় দুজন, মির্জাপুর উপজেলায় দুজন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় একজন রয়েছেন।

তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। বর্তমানে আক্রান্ত রোগীরা সুস্থ আছেন। তাদের জন্য মশারি টাঙিয়ে আলদা ব্যবস্থার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪২:৪৪   ৪৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ