চীনে হাজার বছরের পুরনো বৌদ্ধমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে হাজার বছরের পুরনো বৌদ্ধমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড
বুধবার, ২৬ জুলাই ২০২৩



চীনে হাজার বছরের পুরনো বৌদ্ধমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের গানসু প্রদেশে হাজার বছরের পুরনো একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধ মূর্তিটিও। দাউ দাউ করে জ্বলতে থাকে এটি। আর পুড়তে থাকে হাজার বছরের পুরনো মন্দিরের মহামূল্যবান জিনিসপত্র।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৪ জুলাই) সকালে চীনের গানসু প্রদেশের সান্দন গ্রেট বৌদ্ধমন্দিরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরের বিশাল একটি বৌদ্ধমূর্তি আগুনে পুড়ছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় মূর্তিটি কিছুটা অক্ষত আছে। তবে মন্দিরের অবকাঠামোর বেশিরভাগই ধসে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বৌদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ৪২৩ সালের ছিল। কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।

উই রাজবংশের শাসনামলে (৩৮৬-৫৫৭ সাল) তৈরি বৌদ্ধমন্দিরটির রয়েছে দেড় হাজার বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস।

এদিকে একটি বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকান্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং এটির পুরাণিদর্শন অক্ষত আছে। তবে কি ধরনের পুরাণিদর্শন মন্দিরটিতে ছিল সেটি স্পষ্ট করেনি তারা। কীভাবে আগুন লাগল এখন সেটির কারণ উদঘাটন করা হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:০১   ৪২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ