বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ধানমন্ডির-৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ম আবদুর রাজ্জাক, সহসভাপতি আবদুল আলীম, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মাহবুব হাসান, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, সদস্য মির্জা মোর্শেদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৩৪   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ