রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইইউর মানবাধিকার প্রতিনিধি দল কক্সবাজারে

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইইউর মানবাধিকার প্রতিনিধি দল কক্সবাজারে
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইইউর মানবাধিকার প্রতিনিধি দল কক্সবাজারে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়ে কক্সবাজারের পৌঁছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দর থেকে তার নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেন।

জানা গেছে, ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি দল বেলা ১১টায় উখিয়া কুতুপালং ৪ নম্বার ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ইমন গিলমোর ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। তবে একই দিন দুপুরে তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। পরে ইমন গিলমোর ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ইমন গিলমোর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও ইমন গিলমোর কক্সবাজারে দুদিন অবস্থান করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৩:১৫:১০   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ