বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস-অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নৌবাহিনীর প্রধানের পর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) পক্ষ থেকে প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। পরে নৌবাহিনীর প্রধান বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সাক্ষর করেন।

এদিকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নৌ-বাহিনীর প্রধান খুলনা নৌ-অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বানৌজা তিতুমীরে আয়োজিত স্ট্যাটিক প্যারেডে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নৌবাহিনীর প্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৭   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ