সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে শিমলা বাজার এলাকায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা,আনন্দ রেলী ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (জিএস) এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণি ও মৎস্য সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা লতিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, ভাটারা ইউনিয়নৌ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান বক্তব্য রাখেন।

এছাড়াও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরে নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৩   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ