সমাবেশের অনুমতির বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাবেশের অনুমতির বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



সমাবেশের অনুমতির বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন (ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ) রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) সমাবেশের ঘোষণা দিয়েছেন। গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার সাত থেকে আটটি তাজিয়া মিছিল আছে। নিরাপত্তার হুমকি থাকতে পারে। সেটিও গুরুত্বপূর্ণ। এ ছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। আমরা এসব বিষয় সামনে রেখে চিন্তা করছি।

তিনি বলেন, সব সরকারি ছুটির দিন এক নয়। আমরা গোয়েন্দা সংস্থা, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে জানাব।

ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে, মামলা আছে; তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩১   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ