বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্মপুকুরে আজ ৫২৯০ টি মাছের পোনা অবমুক্ত করেছেন। তিনি আজ বিকেলে বঙ্গভবনের পদ্মপুকুরে (যেটাকে আগে সিংহ পুকুর বলা হতো) রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৪৩২ কেজি ওজনের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি মৎস্য খাতের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে, রাষ্ট্রপতি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গভবনের সচিব বৃন্দ - সচিব সম্পদ বড়–য়া, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২০:১৮:১৫   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ