ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজাসহ মো.আশিক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।

আটক আশিক হরিপুর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের আশিক মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে বাড়ির ভেতরের টয়লেট থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০২   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ