ঝিনাইদহে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



ঝিনাইদহে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিভাগের ৫ জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে ঝিনাইদহে শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা বিভাগের আয়োজনে শুক্রবার (২৮ জুলাই) সকালে ঝিনাইদহের শ্রী শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার কুন্ডু, সদস্য বিপ্লব কুমার সাহা, মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বাপী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়া জেলার ৩০ প্রতিযোগী দুই ক্যাটাগরিতে গীতা পাঠ ও লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।

শিশু-কিশোরদের সনাতন ধর্মপ্রচার, গীতা পাঠে মনোযোগী করা ও গীতা শুদ্ধ উচ্চারণের লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৯   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে
ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ