বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক
শনিবার, ২৯ জুলাই ২০২৩



বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

বিপুল পরিমাণ দেশী অস্ত্রসস্ত্রসহ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আনিসুর রহমান তালুকদারকে আটক (৪৮) করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে আটক করা হয়।

এ সময় তার লাছে একটি পিস্তল, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত আনিসুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও স্থানীয় কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পুকুর দেহরক্ষী হিসেবে পরিচিতি। তার বাবার নাম মোজাম্মেল তালুকদর।

পুলিশ জানায়, বাউফল সার্কেলের সিনিয়র সহকারী উপ- পরিদর্শক (এএসপি) শাহেদ আহমেদ চৌধুরী ও বাউফল থানা পুলিশের ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসের একটি টিনশেড ঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। কলেজের এই ঘরটি ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে জানা গেছে।

তবে ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন আটককৃত আনিছুর রহমান তার লোক নয় বলে দাবি করেন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৪   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ