খুলনায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » খুলনা » খুলনায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২
শনিবার, ২৯ জুলাই ২০২৩



খুলনায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন ২১ জন।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার মেছাঘোনায় সাতক্ষীরাগামী বাস এবং খুলনাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দুজন বাসযাত্রী নিহত হন। এদের মধ্যে একজন পুরুষ ও মহিলা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহত ২১ জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৫১   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ