বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিএমপি কমিশনার
সোমবার, ৩১ জুলাই ২০২৩



বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা শহরে যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।

আজ (সোমবার) বসিলা পশ্চিমাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি সেখানে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই মাস প্রচণ্ড খরার মাস। ইউরোপ, আমেরিকাসহ পুরা বিশ্ব দাবানলে পুড়ছে। এর মূল কারণ হলো পরিবেশের বিপর্যয় তথা গাছপালা কাটা ও খাল, বিল, নদী-নালা শুকিয়ে যাওয়া।

তিনি বলেন, পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের পাশাপাশি নদী-নালা খাল-বিল সব কিছুই রক্ষা করতে হবে। শুধু পুলিশ লাইন্সে নয়, যেখানে একটু জায়গা থাকবে সেখানে যেন প্রত্যেকে গাছ লাগায়। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর বিপর্যয় ঠেকাতে গাছের কোনো বিকল্প নেই।

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রধানমন্ত্রীর এই প্রত্যয়কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। পর্যায়ক্রমে ডিএমপির প্রত্যেকটি পুলিশ লাইন্স ও অফিস কম্পাউন্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে একটি করে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ