ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
সোমবার, ৩১ জুলাই ২০২৩



ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২৩-২৪ অর্থবছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাজেট ঘোষণা করেছে। এই অর্থবছরে ছয় হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে, নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিষদের সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮.১৪ কোটি টাকা, রাজস্ব আয় ১৩৯৬.৮৫ কোটি, অন্যান্য আয় ১০২.৭৫ কোটি, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪৪৫৮.৮২ কোটি টাকা।

মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০১   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ