শোকাহত আগস্ট : বরিশালে নানা কর্মসূচি গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শোকাহত আগস্ট : বরিশালে নানা কর্মসূচি গ্রহণ
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



শোকাহত আগস্ট : বরিশালে নানা কর্মসূচি গ্রহণ

প্রতি বছরের ন্যায় এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামীলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামীলীগ। একইসাথে বাংলাদেশ আওয়ামীলীগের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়।
সূত্র আরো জানায়, শোক দিবসকে ঘিরে মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পহেলা আগস্টের প্রথম প্রহরে জেলা ও মহানগর আওয়ামীলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতৃবৃন্দ নগরীর দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জলন ও কাল ব্যাজ ধারন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একেএম জাহাঙ্গির হোসেনসহ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৯   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ