বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার : ড. মোমেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার : ড. মোমেন
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার : ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আত্মস্বীকৃত খু‌নি রা‌শেদ চৌধুরী ও নূর চৌধুরীকে যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক। তারা বিভিন্ন অ‌জুহা‌তে এ খুনিদের ফি‌রি‌য়ে দিচ্ছে না।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে দুই খুনির একজন কানাডায়, আর একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক।

দুই দফায় ছয়জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পাঁচ খুনি এখনও রয়েছে অধরা। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এর আগে ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৩   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ