দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে
বুধবার, ২ আগস্ট ২০২৩



দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড় হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে এসব এলাকার নদীবন্দরকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১১:০২:৩৮   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কাজীপুরে ভেটুয়া সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল, ২ লাখ মানুষের স্বপ্নের দ্বার উন্মোচন
মধুখালীতে শিক্ষকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা
মাদক সেবনে বাধা দেওয়ায় কালকিনিতে ৩ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি
আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ