ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা
বুধবার, ২ আগস্ট ২০২৩



ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা

গ্রীষ্মের শুরু থেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীর ঢল নামছে ইউরোপে। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ইতালি, স্পেন ও গ্রিস। চলতি বছর এ পর্যন্ত প্রায় ৯০ হাজার অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। আর গত দেড় বছরে দেশটিতে প্রবেশ করেছে ২১ হাজারেরও বেশি বাংলাদেশি। অবৈধ পথে প্রবেশ করায় ইতালিতে বৈধতার সুযোগ দেখছেন না প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির লাম্পদোসায় প্রায় প্রতিদিনই আসছেন বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী। করোনা মহামারির পর চলতি বছরের গ্রীষ্মে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী এসেছে দেশটিতে। উপকূলে কঠোর নজরদারির পরও ছোট ছোট কাঠের কিংবা প্লাস্টিকের নৌকায় বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন অনেকে।

গত দেড় বছরে ইতালিতে অবৈধ বাংলাদেশি এসেছেন ২১ হাজার ৭১১ জন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম ৭ মাসেই ইতালিতে প্রবেশ করেছেন ৬ হাজার ৭২৯ জন বাংলাদেশি। ইতালি ছাড়াও স্পেন এবং গ্রিসেও অবৈধভাবে প্রবেশ করেছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। মানবিক কারণে এই অবৈধ অভিবাসীদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

তবে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, অবৈধ পথে ইউরোপযাত্রা বন্ধ হওয়া উচিৎ। যারা এভাবে আসছেন তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই।

তারা জানান, গ্রীষ্মে সাগর শান্ত থাকে। এর সুযোগই নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। ছোট ছোট নৌকায় করে তারা আসছেন ইতালিতে, যা খুবই বিপজ্জনক পথ।

চলতি বছর শুধু ইতালিতেই এসেছেন ৮৯ হাজার ২৫৩ জন অবৈধ অভিবাসী। ইতালি সরকার অবৈধ অভিবাসী বন্ধে এরইমধ্যে বৈধভাবে শ্রমিক আনার ঘোষণা দিয়েছে। যার আওতায় ২০২৫ সাল নাগাদ সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক ইতালিতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩২   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
জ্বালানি সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিলো দক্ষিণ কোরিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘টয়লেট পেপার’ মজুদ করছে জাপানিরা
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ