কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়
বুধবার, ২ আগস্ট ২০২৩



কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে কাচিচরে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা আগস্ট) বিকেলে সদর উপজেলার ভোগডাঙা কুরিয়ার বাজার ছড়ার পাড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ১৬টি নৌকা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।

খেলায় প্রথম স্থান অধিকার করে হলোখানা পিকড়ার খাট নামের দশের দোয়া ভাই ভাই। দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুর জেলার গাজি সৈনিক ও তৃতীয় স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি এলাকার সৌদি প্রবাসী নামের নৌকা।

নৌকা বাইচ দেখতে আসা জামাল উদ্দিন বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকা খেলা দেখলাম। হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছে । আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা অনুষ্ঠিত হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।

আয়োজক কমিটির সভাপতি মো. পাতান ব্যাপারী বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্থানীয় লোকজন মিলে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। এ খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত টানা ৫ দিন ধরে খেলার সার্বিক সহযোগিতা করেছি এবং সুষ্ঠুভাবে নৌকা বাইচ শেষ করতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১১:১০:১৮   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
মধুখালীতে আন নাসর-এর উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় চারা গাছ ও ফুটবল বিতরণ
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন ১৮ সেপ্টেম্বর
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ