ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে চায় বিএনপি : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে চায় বিএনপি : কাদের
শনিবার, ৫ আগস্ট ২০২৩



ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে চায় বিএনপি : কাদের

ষড়যন্ত্রের চোরা পথে বিএনপি ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে। কোনো প্রকার রাখঢাক না করে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ংকর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি।

তিনি বলেন, হত্যা খুনের মাস্টার মাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

তিনি আরও বলেন, শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদের জীবনে শোকের বার্তা বয়ে আনে।

এর আগে, শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ সময়: ১৩:২৯:১৬   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ