যাত্রীবাহী বাস থেকে ২ কেজি হেরোইন জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রীবাহী বাস থেকে ২ কেজি হেরোইন জব্দ
শনিবার, ৫ আগস্ট ২০২৩



যাত্রীবাহী বাস থেকে ২ কেজি হেরোইন জব্দ

ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরিপাড়া এলাকায় মহাসড়কের ওপর একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচারের সংবাদ পেয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর মুহুরিপাড়ায় অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে একটি কালো ব্যাগ পাওয়া যায়। তাতে ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। তবে ব্যাগটি মালিকবিহীন হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:৩২:১৮   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ