সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মদিনে দুস্থদের মাঝে চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মদিনে দুস্থদের মাঝে চাল বিতরণ
শনিবার, ৫ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মদিনে দুস্থদের মাঝে চাল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে চাল বিতরণসহ দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৫ আগস্ট) বিকালে সরিষাবাড়ী মাটি ও মানুষের প্রিয় বিপ্লবী নেতা, জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের স্থানীয় সংসদ সদস্য এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপির নির্দেশনায় বাসট্যান্ড এলাকায় এ চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদ জাহিদুল ইসলাম জাহিদ ,প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নীরব, সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ ঘাতকদের নৃশংস হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায়ও দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৮   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে - স্বরাষ্ট্র সচিব
মানুষের পাশে থাকলে জনগণও পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট
নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
রাজশাহীতে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ