শেখ কামাল শিশু-কিশোরদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ কামাল শিশু-কিশোরদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব
শনিবার, ৫ আগস্ট ২০২৩



শেখ কামাল শিশু-কিশোরদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আধুনিক ক্রীড়া মনস্ক, সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন তরুণ। তিনি ছিলেন কৃতি খেলোয়াড় ও স্পন্দন শিল্পী গোষ্ঠী গঠন করেন। শেখ কামাল এ দেশের শিশু ও কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব।

শনিবার (৫ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।

অনুষ্ঠানে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বক্তৃতা করেন।

বক্তারা ক্রীড়া, সংস্কৃতি ও ছাত্র রাজনীতিতে শেখ কামালের অসামান্য অবদানের বিষয়ে স্মৃতিচারণ করেন।

এর আগে সকালে ধানমন্ডিতে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতি ও বনানী সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৭:০১   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে - স্বরাষ্ট্র সচিব
মানুষের পাশে থাকলে জনগণও পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট
নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
রাজশাহীতে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ