ইমরানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, পিটিআই’র ১৯ কর্মী আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইমরানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, পিটিআই’র ১৯ কর্মী আটক
রবিবার, ৬ আগস্ট ২০২৩



ইমরানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, পিটিআই’র ১৯ কর্মী আটক

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে পিটিআইয়ের কমী-সমর্থকেরা। বিক্ষোভ থেকে পিটিআইয়ের ১৯ জন কর্মীকে আটক করেছে করাচি পুলিশ।

রোববার (৬ আগস্ট) এআরওয়াই নিউজের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, করাচি থেকে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভকারী ১৯ জন পিটিআই কর্মীকে আটক করেছে তারা।

পুলিশ আরও জানিয়েছে,করাচি প্রেস ক্লাবের সামনে থেকে পাঁচজন, শারাফি গোথ থেকে পাঁচজন, কায়েদাবাদ থেকে ছয়জন এবং উত্তর নাজিমাবাদের কে ব্লক থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এছাড়াও আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।

তবে গ্রেফতার হওয়ার আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোখভের আহ্বান জানান তিনি।

ইমরান খানের টুইটার অ্যাকাউন্ট থেকে আগে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যখন এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবে, আমি তখন জেলে থাকব। আমাকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে আমি চাই, আপনারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন এবং ঘরের ভেতর চুপচাপ বসে থাকবেন না ‘

বাংলাদেশ সময়: ১২:৩৯:৩৪   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ