দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি শহরেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা পার্শ্ববর্তী গ্রামগুলোতেও অনুভূত হয়। এ ছাড়া হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র আর্টিলারি বা কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়।

বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসব হামলার ফলে লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

গত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এ সময় লেবাননের গ্রামগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন এবং বাড়িঘর থেকে বিতাড়নের অভিযোগ উঠছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। এ পরিস্থিতিতে লেবাননের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের চলমান অস্থিরতার মধ্যে লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে চিন্তায় ফেলেছে। মধ্যপ্রাচ্যে বহুমাত্রিক এই সংঘাত পুরো অঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতা ও বড় ধরনের সংকটের জন্ম দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৬:১৮   ২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ