বঙ্গমাতা ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী, আদর্শ মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গমাতা ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী, আদর্শ মা
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



বঙ্গমাতা ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী, আদর্শ মা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তিনি এ শ্রদ্ধা জানান। এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা।

ডিএনসিসি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে বঙ্গমাতার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে এই মহীয়সী নারীটি নীরবে কাজ করে গেছেন।

আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। বঙ্গমাতার আদর্শ ও দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই মহান নারীর জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবর জিয়ারত এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৩   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ