উপসচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপসচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি
বুধবার, ৯ আগস্ট ২০২৩



উপসচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

উপসচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) আবদুল্লা-আল-শাহীনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্তি, খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ শামসুজ্জামানকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত হুরে জান্নাতকে উপপ্রধান হিসেবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের জন্য পরিকল্পনা বিভাগে সংযুক্ত, আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. কেরামত আলীকে উপ-প্রধান হিসেবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে সংযুক্তি, পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব নাসরিন আলম সার্থীকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিয়াকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এছাড়া আলাদা প্রজ্ঞাপনে মৌলভীবাজার চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের নিয়ন্ত্রক শেখ কামরুল হাসানকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, খুলনা সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আব্দুর রহমানকে অর্থ বিভাগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়াকে ডাক ও টেলিযোগযোগ বিভাগে এবং রংপুর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. ফজলুল কবীরকে প্রেষণে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) অর্থনৈতিক উপদেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৮:০৯   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ