দেশের আরও ১২ জেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের আরও ১২ জেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা
বুধবার, ৯ আগস্ট ২০২৩



দেশের আরও ১২ জেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

দেশের আরও ১২ জেলা এবং ১২৩ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলা ও ৩৩৪ উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হলো।

বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২২ হাজার ১০১ পরিবারকে ঘর বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না। ভূমিহীন মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠির আবাসন ব্যবস্থাও করেছে সরকার।
শেখ হাসিনা বলেন, ভূমিহীন ও গৃহহীন যারা জমিসহ ঘর পেয়েছেন তাদের পরিবার উন্নত জীবনও পাবেন।

নতুন করে যে ১২ জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো: মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।

আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন।

বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। ভূমিহীনমুক্ত হয়েছে দেশের ২১ জেলার ৩৩৪ উপজেলা।

দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি।

বাংলাদেশ সময়: ১১:১০:৫৩   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ