স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক

ঢাকা, ১০ আগস্ট, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মোঃ মসিউর রহমান রাঙ্গা, মোঃ শাহে আলম এবং মোঃ ছানোয়ার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ১৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৬,১৭ ও ১৮তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বৈঠক শুরু করে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের ঠিকাদারদের সামর্থ্য যথাযথভাবে যাচাই করে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়। যেসব ঠিকাদার যথোপযুক্ত কারণ ছাড়া মাঝপথে কাজ বন্ধ রেখেছে তাদের কার্যাদেশ বাতিলপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও পুনঃটেন্ডারের সুপারিশ করা হয়।

কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানসমূহের দীর্ঘদিনের পেন্ডিং কাজগুলোর তালিকা প্রস্তুতকরণ ও বৈঠকে তালিকাগুলো উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২৯   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক
সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ