বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (১৩ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল রোড এলাকার ইসমাঈল মিয়ার ছেলে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০) দেউলী চৌরাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শেখ সাদী (৫০) দড়ি-সোনাকান্দা এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রোমান (৩২) হরিপুর এলাকার হাকিম আলী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মালেক (২৮) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল (৩৫) ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হান্ডেড মামুন (৪৫) ও সোনাকান্দা নামাপাড়া এলাকার মৃত মতিউর রহমান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২৮)।

এর আগে গত শনিবার (১২ আগষ্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারী ও একই থানার এসআই আব্দুল বারেক হাওলাদার, এসআই মফিজুল ইসলাম এবং এএসআই রিপনসহ সঙ্গীয় র্ফোস গত শনিবার রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৪   ৬১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী
ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি : ডা. জাহিদ হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ