ভোলায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়সভা
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



ভোলায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়সভা

জেলার সদর উপজেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ ।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। বসত-বাড়ি, অফিস-আদালতের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে মশারি ও মশা তাড়ানোর ঔষুধ ব্যবহার করতে হবে। ডেঙ্গু হলেও সঠিক চিকিৎসা পেলে মানুষ সহজেই সেরে উঠে। তাই আতংকিত না হয়ে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহন করা উচিত।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২২   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ