হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবারও ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়।
৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

কাশিমপুর কারাগারে দেলাওয়ার হোসাইন সাঈদী রবিবার (১৩ আগস্ট) বিকেলে হার্টে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮৪ বছর বয়সী সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছিল।

২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন জামায়াতে ইসলামীর এই সাবেক নায়েবে আমির।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ