জাতির ইতিহাসে এতো বেদনাবিধূর দিন আর কখনো আসেনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতির ইতিহাসে এতো বেদনাবিধূর দিন আর কখনো আসেনি
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



জাতির ইতিহাসে এতো বেদনাবিধূর দিন আর কখনো আসেনি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। জাতির ইতিহাসে এতো বেদনাবিধূর দিন আর কখনো আসেনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে হাছান মাহমুদ এ কথা বলেন। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে দলীয় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান, খালেদা জিয়ার জ্ঞাতসারে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান এবং আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির ইতিহাসে এতো বেদনাবিধূর দিন আর কখনো আসেনি।

তিনি বলেন, কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেনকে যখন জবাই করে হত্যা করা হয়, তখনও নারী এবং শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ১০ বছরের শিশু শেখ রাসেল, ৪ বছরের শিশু সুকান্ত বাবু, ৮ বছরের শিশু আরিফ সেরনিয়াবাত, ১২ বছরের শিশু বেবি সেরনিয়াবাত, অন্তঃসত্ত্বা আরজু মনিকে হত্যা করা হয়েছিল। শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের কাউকে ঘাতকেরা রেহাই দেয়নি।

আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, হত্যার মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন এবং খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন, বলেন হাছান মাহমুদ।

দুঃখজনক হলেও সত্য, বিএনপি এখনো সেই হত্যা-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি উল্লেখ করে হাছান বলেন, তারা ঘৃণা এবং হিংসার রাজনীতি করে, ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে, কেক কাটে। দেশে যদি সুস্থ রাজনীতির ধারা চালু রাখতে হয়, তাহলে বিএনপির এই অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১২:১৮:৫৪   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার
সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রক্ষা পেল যাত্রীরা
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ