জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ৭টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর কোটালীপাড়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান। ফুলে-ফুলে ভরে যায় জাতির পিতার প্রতিকৃতি।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শ্রদ্ধা নিবেদনকারীরা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসের সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সমাগম ঘটে।
শোক দিবসের সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারীদের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩১   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ