নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু বিশ্ব বিদ্যালয়, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সামাজিক স্ংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এবং সদর আসনের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সাবেক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।
এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের আর্থিক ঋণের চেক বিতরণ এবং বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বারিস্টা নিজামুদ্দিন জলিল জনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২:২২:২৯   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ