বিএনপি অসত্য কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: ফারুক খান

প্রথম পাতা » গোপালগঞ্জ » বিএনপি অসত্য কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: ফারুক খান
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



বিএনপি অসত্য কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: ফারুক খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি এবং তাদের সহযোগীরা নানাবিধ ষড়যন্ত্র করছে, নানা অপপ্রচার চালাচ্ছে। এর থেকে সতর্ক থাকতে হবে। তাদেরকে প্রতিহত করার জন্য প্রতি মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে কাশিয়ানিতে আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময় অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। বারবার অসত্য কথা প্রচার করে সেটা বিভিন্ন সামাজিক প্রচারমাধ্যমে প্রকাশ করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিশৃঙ্খলা প্রতিরোধে আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জাতির জনকের মৃত্যুতে যেভাবে সারা বাংলায় প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তরে শোক দিবস পালিত হয়, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা হয়, তাতে মহান সৃষ্টিকর্তা অবশ্যই তাদের শহীদি মর্যাদা দেবেন।

কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু। আলোচনা সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্যা, শারাফরত হোসেন লাভলু, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৮   ৪৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ