ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে ভারতীয় হাইকমিশন

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

হাইকমিশনের এ উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই উৎসব অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটিতে ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উৎসাহী অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

বাংলাদেশ সময়: ১৩:২১:৪৪   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ