৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১০ লাখ শিক্ষার্থী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১০ লাখ শিক্ষার্থী
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১০ লাখ শিক্ষার্থী

দেশের আট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে। আজকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর ১৭ আগস্ট থেকেই ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ ও বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়।

তাই আজ শুরু হচ্ছে ৮ বোর্ড তথা ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও দিনাজপুর বোর্ডের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৭ অগাস্ট।

এবছর পরীক্ষায় অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এই আট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ২৪১ জন। এর মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন বিজ্ঞান বিভাগের, ৫ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন মানবিকের এবং ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ জন ব্যবসায় শিক্ষার।

জানা গেছে, এবার সারাদেশে মোট ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে।

বাংলাদেশ সময়: ১০:২২:২০   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে কথা হলো মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ