ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

বরগুনায় ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। এরই মধ্যে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অর্ধশতাধিকের বেশি। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি (জিএলটিএস) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করেন সংগঠনটির সদস্যরা। এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করতে দেখা যায় তাদের।

এ বিষয়ে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির চিফ অপারেটিং অফিসার অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিক বলেন, ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের এ কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।’

বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘শুধু পৌরসভার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। আর এই কাজটিই করে যাচ্ছে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি। আমরা তাদের স্বাগত জানাই।’

বাংলাদেশ সময়: ১১:২৮:৩৭   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন
জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ