হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম

প্রথম পাতা » আন্তর্জাতিক » হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনে আরো ৩ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয়ের দামই বেড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ২৮ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক

১ শতাংশ বেশি।
একই সময়ে ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৮৫ ডলারে, যা বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন হয়, তার প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে যায়। এ কারণেই এটিকে প্রায়ই ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

গত দুই সপ্তাহে ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে প্রণালিতে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

বৈশ্বিক জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফিলিপ নোভার জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তেলের বাজার অনেকটাই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪১   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা
যুক্তরাষ্ট্র যার পাশে সে আসলে ‘নগ্ন’, ব্যাখ্যা দিলেন ইরানের স্পিকার
ইরান যুদ্ধে যোগ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
‘উভচর যুদ্ধজাহাজ’ নিয়ে ইরান যুদ্ধে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থল সেনা
সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ