শাহরুখের পর এবার আসছেন সালমান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখের পর এবার আসছেন সালমান খান
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



শাহরুখের পর এবার আসছেন সালমান খান

বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এক বছরে ১০টি ভারতীয় ছবি মুক্তির অনুমতি দিয়েছিল। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। এবার আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সম্প্রতি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি।

আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই আজ সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে হল বুকিং শুরু করব।’

এর আগে ‘পাঠান’ মুক্তি পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া ফেলতে পারেনি বলিউডের ব্লকবাস্টার এই সিনেমা। অন্যদিকে, সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি গত ঈদুল ফিতরে ভারতীয় বক্স অফিসেই তেমন সুবিধা করতে পারেনি। কোনোমতে টেনেটুনে ১০০ কোটি রুপির ব্যবসা করে। ছবিটি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেমন প্রত্যাশা করছে এটির আমদানিকারক প্রতিষ্ঠান, এমনটাই প্রশ্ন ছিল।

এ বিষয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘এর আগে শাহরুখের ছবির মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া বেশি ছিল। সালমানের ছবি নিয়ে আরও ভালো প্রত্যাশা আছে। কারণ, বাংলাদেশে সালমানের প্রচুর ভক্ত আছে। তাছাড়া ছবিটি ভারতে মুক্তির অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে আনা গেলে আরও ভালো হতো।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি প্রযোজনা করেছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস (এসকেএফ)। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেন ফরহাদ সামজি।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৯   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
বন্দরে বিশেষ অভিযানে হেরোইনসহ শুক্কু গ্রেপ্তার
সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম
হকারদের থেকে চাঁদা নেওয়া গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: কালাম
এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরিষাবাড়ীতে ‘সাংবাদিক তৈরির কারখানা’: ইফতার আর সাইনবোর্ডেই মিলছে পরিচিতি!
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ